শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] সফররত ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি।

[৩] সোমবার এক অভিনন্দন বার্তায় টাইগার ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় বিরোধী দলীয় এই নেতা বলেন, সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের শক্তিমত্তা প্রমাণ করেছে।

[৪] সিরিজের শুরু থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে নৈপূণ্য দেখিয়েছে তা অসাধারণ। তিনি আশা প্রকাশ করে বলেন, টেষ্ট ক্রিকেটেও বাংলাদেশ দল বিজয়ের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে।

[৫] সফররত ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়