শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করে পূর্ণ ৩০ পয়েন্ট টাইগারদের

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। ফুরফুরে মেজাজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাওয়াশ করার লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান রায়মন আউট হবার সাথেই দ্বীপদেশ বাংলাওয়াশে ধুঁয়ে যায়। বাংলাদেশ পায় ১২০ রানের জয়।

[৩] সোমবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ পান্ডবের অর্ধশতরানে ভর করে অতিথিদের জন্য জয়ের লক্ষ্য নির্ধারণ হয় ২৯৮ রান। শুরুতে বাংলাদেশ ৩৮ রানে লিটন দাস (০) ও নাজমুল হাসান শান্তর (২০) উইকেট হারিয়ে চাপে পড়ে।

[৪] কিন্তু তামিম ইকবাল ও সাকিব আল হাসান ৯৩ রানের জুটি বেঁধে বড় রানের ভিত তৈরি করে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেটে ২৯৭ রান তুলতে সক্ষম হয়। তামিম ইকবাল ৬৪ সাকিব ৫১ মুশফিকুর রহিম ৬৪ মাহমুদউল্লাহ ৬৪ ও সাইফুদ্দিন ৫ রানে অপরাজিত থাকেন। উইন্ডিজদের পক্ষে আলজারি জোসেফ ও রেমন রেইফার পান ২ উইকেট।

[৫] প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পুরো দল ১৫০ রান অতিক্রম করতে পারে নি। তাদের জন্য ২৯৮ রানের লক্ষ্য ছিল পর্বতসম। সেই লক্ষ্যে অতিক্রম করেত নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রানে অল আউট হয়ে যান। ক্যারিবিয়দের পক্ষে রোভম্যান পাওয়েল সর্বোচ্চ ৪৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ৩, মোস্তাফিজুর ২, মিরাজ ২, তাকসিন ও সৌম্য ১ টি উইকেট তুলে নেয়। ম্যাচ সেরা : মুশফিকুর রহিম, সিরিজ সেরা মাহমুদউল্লাহ রিয়াদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়