শিরোনাম
◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:০৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতার্ত ও দরিদ্র জনসাধারনকে কোস্ট গার্ডের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : [২]  শীতার্ত ও দরিদ্র জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ। এছাড়া মুজিববর্ষ উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

[৩] এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক জেলেসহ অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সাহায্য সহযোগিতা প্রদান করে আসছে। সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারী-পুরুষ, অসহায়-দুঃস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের জন্য কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে। এরই ধারাবাহিকতায় রোববার আয়োজিত এক অনুষ্ঠানে সংহঠনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড সদর দপ্তরে গরীব ও দুস্থঃদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

[৪] এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের সভাপতি বেগম ফারজানা কবিরসহ সংগঠনের অন্যান্যরা। এছাড়া বিসিজি লেডিস ক্লাবের কেন্দ্রীয় ও ঢাকা জোনের সদস্যারা উপস্থিত ছিলেন।

[৫] বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, গত ২৮ নভেম্বর মুজিববর্ষ উদযাপন এবং ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, গল্প বলা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী বিজয়ী ও প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে রোববার। প্রতিযোগিতায় মোট ৪২ জন প্রতিযোগী অংশগ্রহন করে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়