শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাদ বাগানের করনীয় যেসব বিষয় জানা দরকার

মোমেন মাহমুদ: [২] বাগান করার জন্য শহুরে মানুষের জন্য ছাদ বাগানই একমাত্র ভরসা। পরিকল্পিতভাবে বাগান করলে পরিবারের চাহিদা পূরণ করে বিক্রি করে বাড়তি কিছু অর্থ আয় করাও সম্ভব। বাগান করার আগে ও পরে জানতে হবে অনেক কিছু।

[৩] গাছের প্রজাতির ওপর নির্ভর করে হাফ ড্রাম, টব তৈরি করতে হবে । খোলামেলা ছাদ থাকলে ভালো ।

[৪] ছাদে বাগান করার সময় লক্ষ রাখতে হবে গাছটি বড় আকারের না হয়। ছোট আকারের গাছ লাগাতে হবে এবং ছোট আকারের গাছে যেন বেশি ফল ধরে সে জন্য হাইব্রিড জাতের ফলজ গাছ লাগানো ভালো। বিশ্বস্ত নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে হবে। বেঁটে প্রজাতির অতিদ্রুত বর্ধনশীল ও ফল প্রদানকারী গাছই ছাদবাগানের জন্য ভালো। বীজের চারা নয়, কলমের চারা লাগালে অতিদ্রুত ফল পাওয়া যায়।

[৫] সকাল বিকেল গাছে পানি দিতে হবে। গাছের গোড়ায় যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। লম্বা গাছকে ছোট গাছের সামনে রাখতে হবে। বছরে একবার নতুন মাটি দিয়ে পুরনো মাটি বদলিয়ে দিতে হবে। ছাদে বাগানের জন্য মিশ্র সার, গুটি ইউরিয়া, খৈল, হাড়ের গুঁড়ো পচিয়ে ব্যবহার করা ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়