শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‌্যালি আয়োজন নিয়ে কৃষক ও দিল্লি পুলিশের পাল্টাপাল্টি বক্তব্য

তাবাসসুম সুইটি: [২] কৃষকরা বলছেন অনুমতি পেয়েছেন, পুলিশের দাবি তারা অনুমোদন দেননি । র‌্যালির অনুমতি দেওয়া হয়েছে না হয়নি তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

[৩] শনিবার কৃষকদের অনুমতি দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমের করা প্রশ্নের জবাবে দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব জানান, কৃষকদের দেওয়া চিঠিতে কোনও নির্দিষ্ট যুট উল্লেখ নেই। আমরা র‌্যালির অনুমতি দেবো কিনা তা, তাদের র্যুট পরিকল্পনা দেখার পর অনুমোদনের আপনাদের জানাবো। এনডিটিভি

[৪] তিনি আরও বলেন, প্রজাতন্ত্র দিবসে একই সময়ে আলাদা আলাদা র‌্যালি আয়োজন করাটা ‘জাতির জন্য অসম্মানের’। তাই সরকার কৃষকদের এ কাজের বিরোধীতা করে, র‌্যালি বন্ধের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে।

[৫] কেন্দ্রের কৃষি আইন বিরোধী অবস্থানের অংশ হিসাবে প্রজাতন্ত্র দিবসে, দিল্লিতে এক বিশাল ট্রাক্টর র‌্যালি আয়োজনের পরিকল্পনা করে, দিল্লি পুলিশের কাছে লিখিত অনুমতি চান আন্দোলনরত কৃষকেরা। এ আয়োজনে অংশ নেওয়ার জন্য পাঞ্জাব, হরিয়ানাসহ সারা ভারত থেকে এক হাজারের বেশি ট্রাক্টর নিয়ে হাজির হয়েছে কৃষকরা। রিং রোড থেকে শুরু করে র‌্যালি নিয়ে সারা শহরের চারপাশে চক্কর দেবে। এতে রাজপথে আয়োজিত মূল আয়োজনে কোনও প্রভাব পরবে না বলে জানান তারা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়