শিরোনাম
◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের ◈ নিজের সহকারীর হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর ◈ আইনশৃঙ্খলায় কড়াকড়ি, অপতথ্যে লাগাম—ডিসি সম্মেলনের কঠোর বার্তা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মোবারক হোসেন: [২] খাগড়াছড়িতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। ২৪ জানুয়ারি রোববার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি ওসমান পল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আব্দুল সাত্তার (৩২) নামে এক শ্রমিক নিহত হয়। নিহত আব্দুল সাত্তার মানিকছড়ি সদর গুচ্ছগ্রামের রফিক মিয়ার ছেলে।

[৩] এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। আহতরা সবাই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নেন।

[৪] মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ আমির হোসেন জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাওয়ার পথে ওসমানপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। একজন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।

[৫] অপরদিকে, সকালে জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে উগ্যজাই মারমা নামে এক পথচারী আহত হয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়