শিরোনাম
◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিরক্ষা খাতের পেনশন সহজীকরণ ও ফান্ড ব্যবস্থাপনায় নতুন কার্যালয় উদ্বোধন

ইসমাঈল ইমু: [২] রোববার ঢাকা সেনানিবাসস্থ পুরাতন সদর দপ্তর লগ এরিয়া ভবনে চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) মো. নূরুল ইসলাম কার্যালয় উদ্বোধন করেন।

[৩] এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রতিরক্ষা খাতের পেনশনাদের জন্য এটি একটি উপহার। নতুন চালু হওয়া এ অফিসের মাধ্যমে তারা খুব সহজেই সেবা পাবেন। তিনি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর এ অফিসের সফলতা কামনা করেন ।

[৪] ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় মুজিব শতবর্ষে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এর কার্যালয় তথা প্রতিরক্ষা অর্থ বিভাগে প্রতিরক্ষা খাতের সম্মানিত পেনশনারদের ব্যাংক একাউন্টে ইমফটির মাধ্যমে শতভাগ পেনশন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

[৫] পেনশন সেবা অধিকতর সহজীকরণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রণালয় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এর আওতাধীন প্রতিরক্ষা খাতের সম্মানিত পেনশনারদের মাসিক পেনশন ইএফটি করণ এবং ফান্ড ম্যানেজমেন্টের নিমিত্ত চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়ের অনুমোদন প্রদান করে। অনুষ্ঠানে সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিরক্ষা অর্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়