শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:০৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন ১৯ বছরের তরুণী

জেরিন আহমেদ: [২] অনিল কাপুর মাত্র ২৪ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন তাঁর ‘নায়ক’ ছবিতে। তবে এবার সিনেমা নয়, সেই ঘটনা ঘটেছে বাস্তবেও। ভারতে আজ রোববার পালিত হচ্ছে ‘জাতীয় শিশু কন্যা দিবস’। দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল দেশটির উত্তরাখণ্ডের বিজেপি সরকার। এদিন ২৪ ঘণ্টার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন সৃষ্টি গোস্বামী নামে ১৯ বছর বয়সী তরুণী। দেরাদুনে আয়োজিত চাইল্ড অ্যাসেম্বলিতে অংশও নেবেন তিনি।

[৩] ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এর আগে ২০১৮ সাল থেকে সৃষ্টি উত্তরাখণ্ডের শিশু বিধানসভার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা সৃষ্টি বর্তমানে কৃষি বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা প্রবীন গোস্বামী গ্রামেই একটি ছোট দোকান চালান। মা একজন অঙ্গনওয়ারি কর্মী। এর আগেও সৃষ্টি শিশুকন্যা দিবসে বহু আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানে যোগদান করেন।

[৪] ২৪ ঘণ্টার জন্য এত বড় দায়িত্ব পেয়ে আপ্লুত সৃষ্টি। তার কথায়, "এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি এতটাই অভিভূত। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব। প্রশাসনিক কাজে যাতে আগামীদিনে যুব সমাজ দক্ষ হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টাই করব।’ দি সান নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়