শিরোনাম
◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৫৬ শিশু-কিশোর!

আবদুল করিম: [২] শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় “পুটিবিলা পশ্চিম তাঁতী পাড়া সমাজ উন্নয়ন ঐক্য পরিষদ”। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ৫৬ শিশু-কিশোর!

[৩] শনিবার বিকেলে এসব শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়। ৪০ দিন তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করায় ১১ জনকে প্রথম পুরস্কার হিসাবে বিদেশী কম্বল, ২য় পুরস্কার হিসাবে ২৭ জনকে টেবিল ফ্যান, ৩য় পুরস্কার হিসাবে বাকিদের স্কুল ব্যাগ দেয়া হয়।

[৪] এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমদ ডিগ্রী কলেজের অধ্যাপক জালাল আহমদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাওলানা এজাহারুল হক।

[৫] বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আখতার আহমদ, সংগঠনের সভাপতি ওসমান গণি প্রমুখ। এছাড়াও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[৬] মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৫৬ জন শিশু-কিশোর অংশ নেয়।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়