শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে ভূমিহীনদের ঘর হস্তান্তর

মির্জাগঞ্জ প্রতিনিধি: [৩] পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সিংর মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলাসহ দেশের ৬৪ টি জেলার সকল উপজেলায় ভূমিহীনহীনদের মাঝে মোট ৬৯ হাজার ১’শ ৮৯টি ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন তিনি।

[৪] এসময় মির্জাগঞ্জ উপজেলায় ভূমিহীনদের জন্য নির্মিত ঘরগুলো হস্তান্তরে উদ্বোধন করেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জি.এম সরফরাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দীন আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন বলেন, ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় মির্জাগঞ্জ উপজেলায় মোট ৪৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে আপাতত ৩২ টি পরিবারকে ঘর প্রধান করা হবে। বাকী ঘরগুলো নির্মাণ কাজ শেষ হলে হস্তান্তর করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়