শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী অর্থমন্ত্রী ইয়েলেনের পক্ষে মার্কিন সিনেট কমিটির সর্বসম্মত রায়

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে ড. জ্যানেট ইয়েলেনের মনোনয়নকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট ফাইন্যান্স কমিটি। এরফলে ধারণা করা হচ্ছে তিনি সিনেটে পূর্ণাঙ্গ অনুমোদন পাবেন সহজেই। সিএনএন

[৩] তবে রিপাবলিকানরা তাকে অর্থনৈতিক নীতিগুলোতে উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মনোনয়ন নিশ্চিত করতে আগামী সোমবার ভোট হবে সিনেটে। এই ভোটের বিষয়ে শুক্রবার সিনেটে ঘোষণা দেন সংখ্যাগরিষ্ঠ সিনেট নেতা চাক শুমার। সিনেটে অনুমোদন পেলেই জ্যানেট ইয়েলেন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। তিনি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে অর্থনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করবেন।

[৪] শুক্রবার দিন শেষে সিনেট ফাইন্যান্স কমিটিতে তার মনোনয়ন ইস্যুতে ভোট হয়। এতে জ্যানেট ইয়েলেনের পক্ষে পড়ে ২৬ ভোট। বিপক্ষে কোনো ভোট পড়েনি। অর্থমন্ত্রী হিসেবে তার নিয়োগ নিশ্চিত হলে প্রেসিডেন্ট বাইডেন যে উচ্চাকাঙ্খী করোনা ভাইরাস বিষয়ক খরচ, অবকাঠামোগত বিনিয়োগ, আয়কর বৃদ্ধির পরিকল্পনা করেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপাবলিকান সিনেটর মাইক ক্রাপো।

[৫] ভোটের পর তিনি বলেছেন, ড. ইয়েলেনের সঙ্গে তার বেশ কিছু অবস্থান সম্পর্কে আমার কড়া মতবিরোধ আছে। তবে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের সঙ্গে কাজ করবেন। তাই কমিটিতে রিপাবলিকানরা তাকে ভোট দিয়েছেন। এটা হলো আমাদের শক্তিশালী অবস্থান, যেটা বলে দেয় যে আমরা তার সঙ্গে কাজ করতে চাই।

[৬] শপথ নেয়ার আগেই প্রেসিডেন্ট জো বাইডেন ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ পরিকল্পনা ঘোষণা করেছেন। অবকাঠামো খাত, পরিবেশবান্ধব বিদ্যুত, শিক্ষা এবং মার্কিনিদের প্রতিযোগিতামূলক করে তোলার গবেষণাকে সমৃদ্ধ করার জন্য ২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছেন। তার এসব খরচের খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন ড. ইয়েলেন। মঙ্গলবার তার মনোনয়ন নিয়ে সিনেট ফাইন্যান্স কমিটিতে শুনানি হয়েছে।

 

  • সর্বশেষ