শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে জায়গা বিক্রি করে বাবা-মায়ের নামে দান

আকাশ আহম্মেদ সোহেল: [২] উপজেলার পশ্চিম রাজৈর মধ্যপাড়া গ্রামের মৃত রত্তন খাঁ’র প্রথম পক্ষের একমাত্র ছেলে আয়োব খাঁ (৬০) ওরফে পাগলা আয়োব। জন্মসূত্রে শারিরিক প্রতিবন্ধী। তার আপন বলতে তেমন কেউ নেই। এজন্য পৈতৃক সম্পত্তি বিক্রি করা ৪৮ হাজার টাকা দাদা-দাদি ও বাবা-মায়ের নামে নিজ গ্রামের মসজিদে দান করেন।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর বয়সের সময় মা মারা গেলে আয়োবের বাবা দ্বিতীয় বিয়ে করে। বাবা বাড়িতে না থাকলেই অত্যাচার করতো সৎ মা। পরে বাড়ি থেকে বের করে দিলে কখনো রাস্তায় আবার কখনো প্রতিবেশীদের রান্না ঘরে থাকতো আয়োব।

[৪] একপর্যায়ে ছোট একটি হাঁসের ঘরে থাকতে দেয় একই এলাকার চাচাতো বোন কোমেলা বেগম। পশ্চিম রাজৈর মধ্যপাড়ার মসজিদটি ভেঙ্গে উন্নয়ন করা হবে বলে জানতে পারেন তিনি। পরে আশ্রয়দাতা চাচা বোনের ছেলেসহ এলাকাবাসীর সহযোগিতায় পৈতৃক সম্পত্তির ভাগের অংশ বিক্রি করা সব টাকা মসজিদের হুজুরের হাতে তুলে দেয়।

[৫] এ ব্যাপারে জানতে চাইলে আয়োব বলেন, আমার টাকার দরকার নাই। আমাকে আল্লাহ খাওয়াবে।
উপজেলার ইমামগন বলেন, তিনি একজন অসহায় ব্যক্তি হয়েও মৃত বাবা-মায়ের জন্য অনেক বড় দান করেছে। যা বৃত্তবানেরাও খুব কম করে। প্রতিটি সন্তানেরই কর্তব্য বাবা-মায়ের হক আদায় করা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়