শিরোনাম
◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে ◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দ‌রে ৫ কো‌টি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে প্রায় ৫ কোটি টাকা মূ‌ল্যের ৭ কে‌জি ২৯০ গ্রাম স্বর্ণ ও স্বর্ণালঙ্কার উদ্ধার ক‌রে‌ছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় আটক করা হ‌য়ে‌ছে সারোয়ার উদ্দিন না‌মের মাসকাট থেকে আগত একজন যাত্রী‌কে।

শুক্রবার সকা‌লে স্বর্ণগু‌লো উদ্ধার ও যাত্রী‌কে আটক করা হয়।

কাস্টমস হাউস সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকেন। সকাল ১১ টায় মাসকাট থেকে আগত ফ্লাইট নং বিএস ৩২২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার মোট ৭ কে‌জির২৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম সারোয়ার উদ্দিন। বাড়ি চট্টগ্রাম জেলায়।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং যাত্রী কে থানায় সোপর্দ করা হবে। ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছে কাস্টমস সূত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়