শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১০:৪৭ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা

ঝিনাইদহ প্রতিনিধি: [২] এ নিয়ে গত ২ দিনে জেলার সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪ টি ইটভাটায় জরিমানা করা হয় ২৪ লাখ টাকা।

[৩] বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

[৪] যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই। এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

[৫] তথ্য নিয়ে জানা গেছে, হরিণাকুন্ডু, মহেশপুর, কালীগঞ্জ ও শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলে গজিয়ে ওঠা ইটভাটাগুলোতে বছরের পর বছর কোন অভিযান চালানো হয় না। এ সব ভাটা মালিকরা প্রশাসনের এলআর ফান্ড, উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দেয়া ও কিছু ভুইফোড় সাংবাদিককে টাকা দিয়ে ব্যারেল চিমনি বসিয়ে মন মন কাঠ দিয়ে ইট পুড়িয়ে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এ সব ইটভাটার বিরুদ্ধেও অভিযান চালানো দরকার।

 

  • সর্বশেষ