শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সম্পর্কে প্রেস ব্রিফিং

রেজাউল করিম: [২] জেলার বেলকুচিতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

[৩] বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

[৪] এতে বলা হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বেলকুচি উপজেলার ৪০ টি পরিবারকে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে প্রতিটি একক গৃহের আয়তন ৩শ ৯৪ বর্গফুট ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহে ১ টি টয়লেট ১টি রান্না কক্ষ, ইউটিলিট স্পেস ও ১ টি বারান্দা রয়েছে।

[৫] আগামী ২৩ জানুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

  • সর্বশেষ