শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের বিভিন্ন কারাগারে ধারণক্ষমতার দ্বিগুন বন্দী রয়েছে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম:[২] দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী রয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে কারাগারের ধারণক্ষমতা ও বন্দীর তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৩] স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

[৪] সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ৮২ হাজার ৬৫৪ জন বন্দী আটক আছেন। তাঁদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৫৪ জন ও নারী ৩ হাজার ২০০ জন। দেশের জনসংখ্যা অনুপাতে কারাগারের ধারণক্ষমতা কত হবে, সে বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড নেই। বাংলাদেশের ৬৮টি কারাগারের বর্তমান বন্দী ধারণক্ষমতা ৪২ হাজার ৪৫০ জন।

[৫] সরকারি দলের অপর এক সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় জনসংখ্যা অনুপাতে পুলিশ সদস্যের সংখ্যা যথেষ্ট নয়। রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট জেলা/ইউনিট থেকে প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তার নিরিখে বিষয়টি বিবেচনা করা হবে।

[৬] বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বিভিন্ন পদবির মোট ৯ হাজার ৪৫৬টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বিভিন্ন পদবির ২ হাজার ১৩১টি নতুন পদ সৃজন করা হয়েছে বলে সংসদে জানন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়