শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:৪৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেফতারকৃত আর্টিস্টদের অবিলম্বে ও শর্তহীনভাবে মুক্তি দাবি অ্যামনেস্টির

দেবদুলাল মুন্না: [২] গতকাল বৃহস্পতিবার এ সংস্থাটি তাদের নিজস্ব অফিসিয়েল ওয়েব সাইটে এ দাবি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। ভার্জ মিডিয়া। বিবৃতিতে (যার ইনডেক্স নম্বর: এএসএ ১৩/৩৫৩৭/২০২১) সংস্থাটি বলেছে, বাংলাদেশে মুক্ত মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে এসব আর্টিস্ট ক্রমবর্ধমান হারে হুমকি মোকাবিলা করছেন। তাদের ভাষায়, যেসব আর্টিস্টকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে শর্তহীনভাবে তাদের সবার মুক্তি দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাই আর্টিস্টদের অভিব্যক্তি এবং সৃষ্টিশীলতার অবাধ অধিকারের প্রতি নিশ্চয়তা নিশ্চিতের।

[৩] এর আগেও এ সংস্থাটি বাংলাদেশে সাংবাদিক নিখোঁজ, রোহিঙ্গা পুনর্বাসন, সংখ্যালঘুর নিরাপত্তা বিষয়ে মতামত জানিয়ে আসছে।

[৪] অ্যামনেস্টি মনে করে, বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যমুলকভাবে আর্টিস্টদের হেয় করা হচ্ছে। এমন একটি অলিখিত, অদৃশ্যত চাপের তৈরি করা হচ্ছে যাতে আর্টিস্টরা চুপ থাকেন। এসব আচরণ বাকস্বাধীনতার অধিকারকে হরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়