শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৪:৩২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের সঙ্গে কথা না বলে তার চিঠি সম্পর্কে কিছু বলবেন না বাইডেন (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিখে রেখে যাওয়া ৪৫ থেকে ৪৬ পাতার ওই চিঠি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এটি উদারতা। তবে এ চিঠি ব্যক্তিগত বলে ট্রাম্পের সঙ্গে কথা বলেই চিঠি সম্পর্কে প্রকাশে কিছু বলবেন বাইডেন। ওভাল অফিসে বিদায়ী প্রেসিডেন্টের পক্ষ থেকে নির্বাচিত প্রেসিডেন্টকে চিঠি লিখে রেখে যাওয়া এক ঐতিহ্য। স্পুটনিক

[৩] তবে সাংবাদিকরা প্রেসিডেন্ট বাইডেনকে এ চিঠি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এ ব্যাপারে এখনো কিছু বলব না। প্রেসিডেন্ট খুবই সৌজন্যতার সঙ্গে চিঠিটি লিখেছেন। এটি ব্যক্তিগত। ১৭টি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর সাংবাদিকদের এসব কথা বলেন বাইডেন।

[৪] তবে মার্কিন ঐতিহ্য ও রীতি অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেনকে কফির দাওয়াতে হোয়াইট হাউসে ডাকেননি ট্রাম্প। বাইডেনের শপথ অনুষ্ঠানেও ছিলেন অনুপস্থিত। রীতি অনুসারে শুধু একটি চিঠি লিখে গেলেন। এ চিঠির কথা নিশ্চিত করেন বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডিয়ার।

[৫] সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে একটি চিঠি লিখে রেখে গেছেন।

[৬] ১৯৮৯ সালে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান নতুন প্রেসিডেন্টের জন্যে প্রথম নোট বা চিঠি লিখে যান। তারপর থেকে এ রীতি অনুসৃত হয়ে আসছে।

https://twitter.com/i/status/1352019676495286272

  • সর্বশেষ
  • জনপ্রিয়