শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:২১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক জয়ে বাংলাদেশ আইসিসির পয়েন্ট টেবিলের ‘চতুর্থ’

রাহুল রাজ : [২] দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। এদিকে একই সাথে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু করলো সাকিব-তামিমরা। সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়ে এক লাফে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে বসেছে বাংলাদেশ।
[৩] ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ৪ উইকেট, হাসান মাহমুদের ৩ উইকেট, মুস্তাফিজুর রহমানের ২ উইকেট ও মেহেদী হাসান মিরাজের ১ উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১২২ রানে অলআউট হয়।
[৪] ১২৩ রানের ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায়। ধীরগতিতে শুরু করেছিলেন তামিম ইকবাল ও লিটন। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার অকিল হোসিনের স্পিন ঘূর্ণিতে বেশ ভুগেছিল টাইগাররা। তবে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি টাইগারদের। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
[৫] এই জয়ের ফলে ওয়ানডে সুপার লিগে ১০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। নেট রান রেটে যোগ হয়েছে ১.২৫৫। সমান ১০ পয়েন্ট করে আছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডেরও তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থান দখল করে নিয়েছে। ভারত আছে সপ্তম স্থানে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।
[৬] এই তালিকার প্রথম তিনস্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। তাদের পয়েন্ট যথাক্রমে ৪০, ৩০ ও ২০। এখনো এই লিগে মিশন শুরু হয়নি আফগানিস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।- আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়