শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনজিও কর্মী পরিচয়ে শিশু চুরি, মিলল ফুটেজ

ডেস্ক রিপোর্ট: যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে এনজিও কর্মীর পরিচয়ে মাতৃত্বকালীন ভাতার কথা বলে তাহসিন নামের ২৫ দিন বয়সি একটি শিশু সন্তানকে চুরি করেছে বোরকা পরিহিতা এক নারী।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলের সামনে থেকে শিশুটিকে কৌশলে নিয়ে পালিয়ে যায়। শিশু তাহসিন শার্শা উপজেলাধীন রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাহসিনের মা জান্নাতুল খাতুন জানান, তাহসিন পেটে থাকতে এনজিও কর্মী পরিচয়ে এই  তাদের বাড়ি এসে তাকে মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়ার কথা বলে। এরপর আরো একদিন সে আসে। আজ দুপুরে সে (নারী) তাদের বাড়িতে এসে অর্থনৈতিক সহযোগিতার টাকা দেওয়ার কথা বলে আমার খোঁজ করতে থাকে। এসময় তাহসিনের দাদী তাকে আমার কাছে বাগআঁচড়ায় বাজারে পাঠিয়ে দেয়। বাজারে দেখা হলে তাকে আমি রিফাত নামে একটি খাওয়ার হোটেলে নিয়ে যাই।এসময় ঐ নারী আমার কোল থেকে তাহসিনকে নিয়ে আমাকে হাত ধুতে পাঠায়। আমি হাত ধুয়ে ফিরে এসে দেখি মহিলাটি শিশুটিকে নিয়ে পালিয়েছে। হোটেলের সিসি ক্যামেরায় তাহসিনকে কোলে নিয়ে নারীকে পালাতে দেখা গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

মহিলাকে বহনকারী ভ্যানচালক হাকিম বলেন, কলারোয়া উপজেলার গয়ড়া বাজার থেকে তাকে ভাড়া করে নিয়ে আসে । প্রথমে তাকে রুদ্রপুর গ্রামের জোহর আলীর বাড়িতে নিয়ে যায়। পরে আবার তাকে নিয়ে সে বাগআঁচড়া বাজারে আসে। তবে তিনি মহিলাটিকে চেনেন না। তার গায়ে কফি কালারের বোরখা ও পেষ্ট কালারের হিজাব ও লাল কালারের ওড়না ছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, শিশুটিকে উদ্ধার ও মামলার প্রক্রিয়া চলছে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়