শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ সিদ্দিক এল-মিনসাভি ছিলেন বেদনার কণ্ঠস্বরের ক্বারী (ভিডিও)

রাশিদ রিয়াজ : ২০ জানুয়ারি মিসরের এই বিখ্যাত ক্বারীর ১০১তম জন্মদিন। মিসরের শীর্ষ ক্বারী ছিলেন তিনি। তার কণ্ঠস্বর নিঃসৃত কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখা যেত না। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তা শুনে অনেকে অনুপ্রেরণা পেতেন। ১৯২০ সালের ২০ জানুয়ারি আল মিনসাহ শহরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সিদ্দিক এল-মিনসাভি। তার পরিবারে অনেকেই সুমধুর কোরআন তেলাওয়াত করতেন। বলা চলে ক্বারী পরিবারেই তার জন্ম। মাত্র ৮ বছর বয়সে কোরআনের হাফেজ হন মোহাম্মদ সিদ্দিক এল-মিনসাভি। এরপর তেলাওয়াত শিখতে আরম্ভ করেন। খুব শীঘ্রই তিনি তাহকিক ও তারতীলে প্রখ্যাত ক্বারী হিসেবে মোহাম্মদ সিদ্দিক এল-মিনসাভির খ্যাতি মিসর সহ বিভিন্ন মুসলিম দেশে ছড়িয়ে পড়ে। তিনি ইন্দোনেশিয়া, জর্ডান, সৌদি আরব, সিরিয়া, ইরাক, পাকিস্তান, সুদানসহ বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াতের জন্যে ভ্রমণ করেন। ১৯৬৯ সালে ৪৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। গত কয়েক দশক ধরে মিসরে বিশ^খ্যাত ক্বারীর আত্মপ্রকাশ ঘটে আসছে। এদের মধ্যে ক্বারী আব্দুল বাসিত আব্দুস সামাদ, মিনসাভি, শাহাত মোহাম্মদ আনওয়ার ও মুস্তাফা এসমাইল উল্লেখযোগ্য। ইকনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়