শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেব্রুয়ারিতে করোনার টিকা পাবেন বাংলাদেশ ক্রিকেটারেরা

রাহুল রাজ: [২] করোনাভাইরাসের টিকা দেওয়ার পর দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানোর আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার বোর্ড সভাপতি জানালেন, ফেব্রুয়ারিতে ক্রিকেটারদের করোনা টিকা দেওয়া হতে পারে। সরকারিভাবে না পেলে বেসরকারিভাবে টিকা কিনবে বিসিবি।

[৩] প্রথমে জাতীয় দল, পরে অগ্রাধিকার ভিত্তিতে অন্য ক্রিকেটারদের টিকা দেওয়া হবে। বুধবার ২০ জানুয়ারি বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে বোর্ড সভাপতি এসব কথা বলেন।

[৪] ভারত থেকে আগামীকাল ২১ বৃহস্পতিবার করোনাভাইরাসের ৩৫ লাখ টিকা বাংলাদেশে আসছে। এর মধ্যে ২০ লাখ টিকা বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিতের পর বিসিবি সভাপতি নাজমুল ক্রিকেটারদের টিকা দেওয়া নিয়ে কথা বলেন।

[৫] তবে নাজমুল তাকিয়ে আছেন সরকারের কেনা ৫০ লাখ টিকার দিকে। তার বিশ্বাস, সেখান থেকে ক্রিকেটাররা টিকা পাবেন। নয়তো বেসরকারিভাবে টিকা কিনবে বিসিবি। তিনি বলেন, ‘সরকার যে ৫০ লাখ টিকা কিনছে, সেটা ২৫ জানুয়ারি আসবে।

[৬] এতটুকু জানি যে সরকারের ৫০ লাখ টিকা থেকে ক্রিকেটারদের জন্য একটা বরাদ্দ থাকবে। আবার আমরা বেসরকারিভাবেও আনবো। ফেব্রুয়ারির মাঝামাঝি বেসরকারি টিকা চলে আসবে। তখন আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে ক্রিকেটাররা।’

[৭] বোর্ড প্রধান আরও যোগ করেছেন, ‘আমি শুনেছি সরকারের একটা পরিকল্পনা আছে ক্রিকেটারদের জন্য। তাদের টিকা না পাওয়ার কোনও কারণ নেই। তবে বেসরকারি টিকাগুলো থেকে ক্রিকেটাররা প্রথমেই অগ্রাধিকার পাবে।’যদি ফেব্রুয়ারিতে করোনার টিকা পাওয়া যায়, মার্চে ঘরোয়া ক্রিকেট শুরু করতেও পারে বিসিবি।

  • সর্বশেষ