শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেএসপির নতুন কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি

স্পোর্টস ডেস্ক : [২] ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের দায়িত্বে ছিলেন মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। তিন বছর পর আবারও বাংলাদেশের হকি উন্নয়নে মঙ্গলবার ১৯ জানুয়ারি রাতে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়। তবে জাতীয় দল নয়, এবার এসেছেন হকির সূতিকাগার হিসেবে পরিচিত বিকেএসপির কোচ হয়ে।

[৩] আপাতত দুই বছরের জন্য বিকেএসপির মেয়েদের প্রশিক্ষণ দেবেন গোপিনাথন। এক বছর পর চুক্তি নবায়ন হবে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেখভাল করবেন।

[৪] বিকেএসপি এবার চারটি ডিসিপ্লিনে বিদেশি কোচ আনছে। মেয়েদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির অধীনে ফুটবল, ক্রিকেট, হকি ও আর্চারিতে বিদেশি কোচ আনা হচ্ছে। আপাতত দুই বছরের জন্য চারটি ডিসিপ্লিনেই বিদেশি কোচ আসছেন।

[৫] বিকেএসপির হকি ডিসিপ্লিনের কোচিং প্যানেলের প্রধান জাহিদ হাসান বলেছেন, গোপিনাথন মেয়েদের প্রশিক্ষণ দেবেন। এছাড়া প্রয়োজনে ছেলেদের প্রশিক্ষণের দায়িত্বও থাকবে তার ওপর। আরও তিনটি ডিসিপ্লিনে বিদেশি কোচ আসছে। বুধবার ২০ জানুয়ারি রাতেই আসছে আর্চারির দক্ষিণ কোরিয়ান কোচ। বাকিরা আসবেন শিগগিরই।

  • সর্বশেষ