শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন ◈ বাংলাদেশে ১০ জন ‘বাটপার’ একত্র হলে ব্যাংক গড়ে ওঠে: তৈমূর খন্দকার

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ১৫০ কেজি নকল দস্তা ধ্বংস করেছে কৃষি বিভাগ

যশোর প্রতিনিধি: [২] যশোরের চৌগাছায় ১৫০ কেজি অননুমোদিত ও নকল দস্তা সার ধ্বংস করেছে কৃষি বিভাগ। এছাড়া ভেজাল সন্দেহে আরো ৩ হাজার কেজি দস্তা সার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন।

[৩] রোববার বিকাল সাড়ে চারটায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ের সার ব্যবসায়ী মেসার্স অপু ট্রেডার্স থেকে এই সার জব্দ শেষে চৌগাছা কপোতাক্ষ ব্রিজের নিচে সেগুলো ধ্বংস করা হয়।

[৪] অপু ট্রেডার্সের সত্বাধীকারি ঠান্ডু মিয়া নিজহাতে এই অননুমোদিত ও নকল দস্তা সার ধ্বংস করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিনসহ কয়েকজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

[৫] এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন বলেন উপজেলার বিভিন্ন বাজারে অননুমোদিত ও নকল দস্তা সার বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি দস্তা সার জব্দ করা হয়। সেগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। এছাড়া অপু ট্রেডার্সের এই ১৫০ কেজি অননুমোদিত ও নকল প্রমাণিত হওয়ায় তা ধ্বংস করা হলো। তিনি আরো বলেন অননুমোদিত, ভেজাল ও নকল সারের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।

[৬] এ বিষয়ে ব্যবসায়ী ঠান্ডু মিয়া বলেন, বুঝতে না পেরে এই সার ক্রয় করেছি। যাদের কাছ থেকে ক্রয় করেছি তাদের মেমোও ছিলনা। সে কারনে নকল এই সার কৃষি বিভাগ ধ্বংস করেছে। তিনি বলেন ভবিষ্যতে এভাবে আর ক্রয় করবেন না। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়