শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ভেকুর নিচে চাপা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় ভেকু মেশিনের (মাটি কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে অনুমান ৩৫ বছরের অজ্ঞাত এক পথচারী নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রোববার বিকালে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বামৈল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] এ সময় ওই নারীর মাথা থেতলে গিয়ে সব মগজ বের হয়ে যায়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ওই দিন বিকালেই মাথাগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই ভেকু মেশিনসহ চালক মো. আবুল কাশেমকে (৪৮) আটক করে ডেমরা থানায় নিয়ে যায়। আবুল কাশেম হবিগঞ্জের সদর থানার সনাবই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

[৪] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্ষিয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. জহিরুল বলেন, ডেমরা-যাত্রবাড়ী সড়কের ৬ লেন উন্নয়ন কাজে নিয়োজিত ওই ভেকুটি রোববার বিকালে বামৈল এলাকায় পাইলিংয়ের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত অজ্ঞাত ওই মহিলা ভেকুর নিচে চাপা পড়ে মাড়া যায়। তবে মৃত ওই মহিলা বামৈল এলাকায় অজ্ঞাত পথচারী হিসেবে ঘোড়াফেরা করতেন বলে জানা গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ