শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমানো ১০ ক্রিকেটারের গল্প

স্পোর্টস ডেস্ক: [২] বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি ক্রিকেট। এই ক্রিকেট খেলায় নিজ দেশ ছেড়ে অন্য দেশের হয়ে খেলার মতো কান্ডও ঘটেছে ক্রিকেটবিশ্বে। সেরকমই দশ ক্রিকেটারের গল্প হবে আজ।

[৩] মার্ক চাপম্যান (হংকং থেকে নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ড তারকা মার্ক চাপম্যান ছিলেন হংকং ক্রিকেট দলের সদস্য। হংকং এর হয়ে নিয়মিত ক্রিকেটও খেলছেন তিনি। তবে, একটা সময়ে তিনি বুঝতে পারেন, তাঁর নিউজিল্যান্ড দলের হয়ে খেলা দরকার। সেই ভাবনা হতেই কিউই শিবিরে যোগ দেন তিনি।

[৪] মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া)
সাউথ আফ্রিকার অন্যতম জনপ্রিয় বোলার মরনে মরকেল। আইপিএলেও দীর্ঘদিন সেরা পারফর্মার ছিলেন তিনি। তবে এই মুহুর্তে কিন্তু তিনি এখন অস্ট্রেলিয়ার নাগরিক। শুধু তাই না অস্ট্রেলিয়ার স্থানীয় খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশ খেলবেন তিনি।

[৫] কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড থেকে আমেরিকা)
কোরি অ্যান্ডারসন ছিলেন নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের অপরিহার্য খেলোয়াড়। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিকও ছিলেন বছরখানেক। তবে দলে জায়গা না পাওয়ায় নিউজিল্যান্ড ছেড়ে তিনি আমেরিকার ক্রিকেট বোর্ডের ৩ বছরের চুক্তি গ্রহণ করেছেন তিনি।

[৬] সামি আসলাম (পাকিস্তান থেকে আমেরিকা)
পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট আর চার ওয়ানডেতে মাঠে নেমেছেন সামি আসলাম। কিন্তু কোরি অ্যান্ডারসনের মতো তিনিও নিয়েছেন আমেরিকার নাগরিকত্ব। খেলবেন আমেরিকার হয়ে।

[৭] জোফরা আর্চার (ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড)
বর্তমান ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা পেস বোলার জোফরা আর্চার। কিন্তু তিনি ইংলিশ খেলোয়াড় নন, ওয়েস্ট উইন্ডিজ থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন তিনি।

[৮]ডেভন কনওয়ে (দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড)
ডেভন কনওয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে রান করার পরও যখন সুযোগ মিলছিল না তিনি আক্ষেপ নিয়েই চলে গেলেন নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে আলো ছড়িয়েছেন এই তারকা।

[৯] ইয়ন মরগ্যান (আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড)
ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান প্রথমে ছিলেন আয়ারল্যান্ডের নাগরিক। আয়ারল্যান্ডের হয়ে ২৩ ওয়ানডেও খেলেছেন তিনি। আর তারপরই তিনি চলে আসেন ইংল্যান্ড জাতীয় দলে।

[১০] আংশুমান রাঠ (হংকং থেকে ভারত)
হংকং ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আংশুমান রাঠ। এশিয়া কাপ ২০১৮ সালের আসরেও তিনি হংকং দলের সহ-অধিনায়ক ছিলেন। তবে আংশুমানের স্বপ্ন ভারতের হয়ে খেলা। তাই ভারতে পাড়ি জমান এই ক্রিকেটার।

[১১] হেইডেন ওয়ালশ (আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ)
হেইডেন ওয়ালাশে জন্ম আমেরিকার ভার্জিন আইল্যান্ডে। তবে তার ইচ্চ্ছে ক্যারিবীয়দের হয়ে খেলা, তাই সেখানে পাড়ি জমান তিনি। ইতোমধ্যেই তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয় ওয়ানডে আর নয়টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন।

[১২]হুয়ান থেরন (দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকা)
হুয়ান থেরন ছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার, খেলেছেন আইপিএলেও। দলে সুযোগ না মেলায় এক সময় তিনি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার সিদ্ধান্ত নেন, পাড়ি জমান আমেরিকাতে। - ক্রিকেট ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়