শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ৪

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র নিহত, আহত হয়েছে পথচারীসহ অপর চার জন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের কুমোদ ঢালীর ছেলে তুষার ঢালী (১৫) মোটরসাইকেল যোগে তার অপর দুই বন্ধু একই গ্রামের প্রশান্ত মধুর ছেলে প্রতাপ মধু (১২) ও সুব্রত হালদারের ছেলে সুকান্ত হালদারকে (১১) নিয়ে বাড়ি যাবার পথে আমবৌলা স্লুইজ গেট অতিক্রমকালে পথচারীদের উপর মোটরসাইকেল উঠিয়ে দেয়।

[৩] এসময় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুসহ পথচারী গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে ছাদিয়া (১৩) ও তার কোলে থাকা কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় গ্রামের মিরাজ শেখের ছয় মাসের মেয়ে ফারিয়া গুরুতর আহত হয়।

[৪] স্থানীয়রা গুরুতর আহত ৫ জনকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর প্রতাপকে মৃত ঘোষণা করেন। নিহত প্রতাপ বাগধা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যান্য আহতদের মধ্যে তুষার ও সুকান্তকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়