শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর ম‌নিরামপুরে প্রবাসীর স্ত্রীকে হত‌্যার অ‌ভিযোগ

র‌হিদুল খান: [২] যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

[৩] শনিবার (১৬ জানুয়ারি) গভীররাতে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে। পারভীনের স্বামী আজিজুর রহমান মালয়েশিয়া প্রবাসী।

[৪] নিহতের ভাই তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, বছর ১৪ আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর ও ৭ বছর বয়সী দুই ছেলে মেয়ে রয়েছে। অভাব অনটনের সংসার বিধায় তারা আজিজুরকে বিদেশে পাঠান কিন্তু বিদেশ থেকে টাকা পাঠালেই বোনের ভাসুর আলিম ও তার স্ত্রী সেই টাকা হাতিয়ে নিতেন। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে শনিবার রাতে বোনের ভাসুর ও তার স্ত্রী তাকে মারপিট করে হত্যা করেছে। পরে তারা প্রচার করে, পারভীন বিষপানে আত্মহত্যা করেছে।

[৫] তিনি দাবী করেন, বোন বিষপান করলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা নয়। খবর পেয়ে অঅমরা রাতেই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনি।

[৬] হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার সোহানুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, রাতে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার ঘণ্টা দুয়েক আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

[৭] জানতে চাইলে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, যতদূর জানি, ওই গৃহবধূ বিষপান করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত না করে এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়