শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ানোর নতুন প্রমান মিলেছে, দাবি যুক্তরাষ্ট্রের

আসিফুজ্জামান পৃথিল: [২] কোনও সংক্রমিত প্রাণী থেকে করোনাভাইরাস ছড়ায়নি। কোভিড-১৯ এর উৎস নিয়ে সর্বশেষ এমন দাবিই করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটস বলছে উহানের ইন্সটিটিউট অব ভাইরোলজির গবেষকরাই প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্ট

[৩]যুক্তরাষ্ট্রের দাবি, এই গবেষকরা উহানে প্রথম রোগী পাবার আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু এই রোগটিকে মৌসুমি অসুস্থতা বলে এড়িয়ে যাওয়া হয়েছিলো। এটি সত্যি যে, রোগটি কিভাবে ছড়ালো, সে ব্যাপারে চীনের স্বচ্ছতার অভাব রয়েছে। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কোভিড-১৯ সম্ভবত চীনা ল্যাব থেকেই ছড়িয়েছে। সিএনএন

[৪] ডিপার্টমেন্ট অব স্টেটস বলেছে, ‘ভাইরাসটি প্রাকৃতিকভাবে পশু থেকে মানুষে সংক্রমিত হতে পারতো। এভাবে অনেক প্রাকৃতিক অতিমহামারী আগেও সৃষ্টি হয়েছে। অথবা এটি হতে পারে গবেষণাগারের দূর্ঘটনা। আমাদের মনে হয় পরেরটাই সত্য। কিন্তু যেটাই ঘটে থাকুক, তা প্রকাশ হওয়া জরুরী। এনবিসি

[৫] চীন বরাবরই এই ধরণের অভিযোগ অস্বীকার করে আসছে। অবম্য এবারও যুক্তরাষ্ট্র খোলাসা করে বলেনি দূর্ঘটনাটির ধরণ কেমন হতে পারে। এমন সময় এই বক্তব্য এলো, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনীধি দল যুক্তরাষ্ট্র সফর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়