শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারিয়াকান্দিতে আচরণবিধি লঙ্ঘন করায় যুবলীগ কর্মীর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাহাদৎ হোসেন নামে যুবলীগ কর্মীর এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিধি লঙ্ঘনের কারণে তাকে এই দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিস্কৃতি হাকিদার।

তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যুবলীগের কর্মী বলে স্থানীয়রা জানালেও উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব জানান, শাহাদৎ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক নেতা।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনী এলাকায় পৃথক পৃথকভাবে দুটি অপরাধ করার কারণে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদৎ-কে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়