শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ, নেই শীতবস্ত্র

লালমনিরহাট প্রতিনিধি:[২] ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি।

[৩] গত কয়েকদিন ধরে কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। শীতের তীব্রতায় নিম্ন আয়ের সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর, রিকশা ও ভ্যানচালকদের জন্য এই সময়টা দুর্বিষহ হয়ে পড়েছে।

[৩] কাজ কমে যাওয়া পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরও হচ্ছেন না কেউ। সারাদিনে দেখা মিলছে না সূর্যের। অন্যদিকে, শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও প্রান্তিক পর্যায়ের মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা। সরকারি ও বেসরকারিভাবে এ পর্যন্ত যে শীতবস্ত্র বিতরণ বিতরন করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পাশাপাশি শীতবস্ত্র বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

[৪] শীতের তীব্রতায় খোলা বাজারের শীতবস্ত্রের দোকানে ভীড় করছেন মধ্য ও নিম্নবিত্ত মানুষেরা। শীত নিবারণে চর অঞ্চলের মানুষজন খড়-কুঠোয় আগুন ধরিয়ে শীত নিবরনের চেষ্টা করছেন। তিস্তার চরাঞ্চলের নদী ভাঙ্গণের কবলে পড়া মানুষ শীতবস্ত্র থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আত্মমানবতার সেবায় এগিয়ে এসে চরাঞ্চলের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অঞ্চলের অসহায় মানুষ।

[৫] এদিকে, শৈত্যপ্রবাহ চলতে থাকলে আলু ও গমসহ রবিশস্য মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এরই মধ্যে বোরো ধানের বীজতলা হলুদ রঙ ধারণ করতে শুরু করেছে।

[৬] লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, শীতবস্ত্র বিতরণ কর্মসুচী অব্যাহত রয়েছে। প্রতিদিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। পাশাপাশি আরো শীতবস্ত্র চেয়ে চাহিদা পত্র পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়