শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আগাম জাতের আলু চাষ করে খুশি নওগাঁর কৃষক

আশরাফুল নয়ন: [২] বিঘাপ্রতি খরচ ১৫ থেকে ১৮ হাজার, আড়াই মাসের মাথায় ফলন পাওয়া গেছে ৩৫ মণ।

[৩] শুরুতে প্রতিমণ ২ হাজার টাকায় বিক্রি হয়েছে, এখন ১৫০০ টাকা।

[৪] আলুর সবুজ পাতায় ছেয়ে আছে দিগন্ত বিস্তৃত মাঠ, দেখা গেলো সদর উপজেলার ছোট যমুনা নদীর চরে। এই আলু কার্তিক মাসে রোপণ করা হয়।

[৫] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ লাখ ৮ হাজার ৩০০ মেট্রিক টন। ২২ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে, এর মধ্যে আগাম জাত ৯ হাজার ৬৫০ হেক্টর।

[৬] পাইকাররা জমিতে গিয়েই আলু কিনছেন। সদর উপজেলার শ্যামপুর গ্রামের কৃষক সাজেদুর রহমান জানালেন, এবার একবিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছেন। লাভ পেয়েছেন খরচের অন্তত তিন গুণ।

[৭] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুল ওয়াদুদ বলেন, গত বছরও আলুর দাম ভালো পেয়েছে কৃষক। তাই এবছর আরও বেশি পরিমাণ জমিতে আবাদ করেছে। সম্পাদনা: মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়