শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জঙ্গিবাদ আওয়ামী লীগের সৃষ্টি, পম্পেওর কথার জবাবে মিথ্যাচার করেছে সরকার: আমীর খসরু

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির ফরেন রিলেশন্স কমিটির প্রধান বলেন,, জঙ্গিবাদকে পুঁজি করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে সরকার বিভ্রান্ত করেছে যুক্তরাষ্ট্রকে।

[৩] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার বিদেশিদের কাছে জঙ্গিবাদ বিক্রি করেছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, দেশে কোনও জঙ্গি নেই, বাংলাদেশ কোনও জঙ্গি দেশ নয়, এদেশের মানুষ সহনশীলতার চর্চা করে।

[৪] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকারই ক্ষমতায় থেকে জঙ্গি বিষয়টিকে ব্যবহার করেছে। এটা করেই তারা ক্ষমতায় আছে। নিজেরাই জঙ্গি বানিয়েছে, তাহলে আজকে কেন এটার প্রতিবাদ করছে? এটা তো তাদের তৈরি করা।

[৫] তিনি বলেন, পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানানোর কোনও কারণ নেই। রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশ্বের কাছে দেশকে ছোট করেছে। তাদের প্রতিবাদ করার মুখ নেই।

[৬] গত ১২ জানুয়ারি ওয়াশিংটন প্রেসক্লাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি রয়েছে। পরদিন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় পম্পেওর বক্তব্যকে ভিত্তিহীন মিথ্যাচার বলে অভিহিত করে। বিবৃতিতে বলা হয়, একজন সিনিয়র নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়