শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রি, ৪টি কোল্ড স্টোরেজকে ৭৪ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রির জন্য ৪টি কোল্ড স্টোরেজকে ৭৪ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে।

[৩] র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাটালিয়নের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। এ সময় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

[৪] এ সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রিয় ও বাজারজাতকরণ করায় আরশাদ আইচ এন্ড ফ্রিজিং কোল্ড স্টোরেজকে ২৮ লাখ, মাসুদ ফুড কোল্ড স্টোরেজ এন্ড আইচ প্লান্টকে ৮ লাখ, দেলোয়ার কোল্ড স্টোরেজকে ৩২ লাখ ও মেরিন ফিস কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা করেন।

[৫] প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে এসব অসাধু ব্যবসায়ী অপরিষ্কার স্থানে অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রি ও বাজারজাত করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়