শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৬:২২ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুনে ৫ শতাধিক ঘর-বাড়ী পুড়ে ছাই

কামাল শিশির: [২] টেকনাফের নয়াপাড়া-মোছনী নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে ভয়াবহ আগুনে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১ টারদিকে এঘটনা ঘটে।

[৩] মুহুর্তে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর হতে কোন পরিবার মালামাল বের করতে পারেনি। আগুনের উৎস কোথা হতে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিঙ্গারা জানিয়েছেন, ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।

[৪] খবর পেয়ে টেকনাফ-উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৫] টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, দুইটার দিকে খবর পেয়ে উখিয়া টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তিনি বলেন, আগুনের সুত্রপাত এখনো সঠিক নির্ণয় করা যায়নি। তবে কেউ কেউ গ্যাসের চুলা থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।

[৬] নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। এখনো হতাহতের কোন খবর পায়নি।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়