শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:২৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াশিংটন জুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা, মার্কিন কংগ্রেসে অবস্থান নিয়েছে শতশত সশস্ত্র সৈন্য

লিহান লিমা: [২] ন্যাশনাল গার্ডকে সতর্ক করে বলা হয়েছে, যারা গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলা চালিয়েছে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেকের সময়ও এমন হামলা চালাতে পারে। সেই সঙ্গে বিস্ফোরক সামগ্রী ও সশস্ত্র হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে ন্যাশনাল গার্ড। ডেইলি মেইল/এপি

[৩]ওয়াশিংটনের নিরাপত্তায় অন্যান্য বাহিনীকে সহায়তা করতে এখন পর্যন্ত ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে। সেনা সদস্যদের বন্দুক, রাইফেলসহ সুরক্ষামূলক সামগ্রী বহনের নির্দেশ দেয়া হয়েছে।

[৪]বুধবার প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, শত শত ন্যাশনাল গার্ডের সদস্যরা সশস্ত্র সজ্জিত অবস্থায় ক্যাপিটল ভবনের মেঝেতে শুয়ে আছেন। সেখানেই এখন দিন-রাত পার করছেন তারা।

[৫]রিপাবলিকান আইনপ্রণেতা মাইক ওয়ালটাজ ও ভিকি হার্টজলারকে ক্যাপিটলে মোতায়েনকৃত সৈন্যদের পিজ্জার বক্স বিতরণ করতে দেখা গিয়েছে।

[৬]মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করার পূর্বে স্পিকার ন্যান্সি পেলোসি ক্যাপিটলের নিরাপত্তা দেয়া সৈন্যদের উদ্দেশ্যে ধন্যবাদ বক্তৃতা দেন।

[৭] অভিষেক পর্যন্ত ওয়াশিংটন ডিসি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, শতশত পুলিশ অফিসার মোতায়েন করাসহ পুরো এলাকাকে ৮ ফুট উচুঁ স্টিলের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ওয়াশিংটনে প্রবেশের সড়কগুলোর পথ বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে সিক্রেট সার্ভিস অভিষেকের নিরাপত্তা প্রস্তুতিতে বহাল থাকবে।

  • সর্বশেষ