শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘মিসবাহ দ্রুতই বরখাস্ত হচ্ছেন, পাকিস্তানের কোচ হয়ে আসছেন অ্যান্ডি ফ্লাওয়ার’

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়াতেই পারেনি সফরকারী পাকিস্তান। দুই টেস্টের দুটিতেই হার, ৩ টি-টোয়েন্টি সিরিজের একটিতে জয়। ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরতে হয়েছে পাকিস্তান দলকে।

[৩] সিরিজ চলাকালীন সময়েও দেশটির সাবেক ক্রিকেটাররা ছেড়ে কথা বলেনি দলের খেলোয়াড়, ম্যানেজমেন্ট আর কোচদের। সফর শেষ করে দেশে ফেরার পরও থামেননি সাবেকরা। বিশেষ করে শোয়েব আখতার।

[৪] এবার মন্তব্য করেছে দলের প্রধান কোচ মিসবাহ উল হককে নিয়ে। শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে নিশ্চিত করে বলেছেন, খুব দ্রুতই চাকরিচ্যুত হতে যাচ্ছেন মিসবাহ উল হক। এমন কি মিসবার জায়গায় জিম্বাবুয়ান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের দায়িত্ব পাওয়ার কথাও বলেছেন।

[৫] আপনারা জেনে রাখুন, চাকরিচ্যুত হতে যাচ্ছেন মিসবাহ। আর এটা চূড়ান্ত হয়ে গেছে। পিসিবি নতুন কোচও চূড়ান্ত করে রেখেছে। মিসবার পরিবর্তে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারকে দায়িত্ব দেয়া হবে।

[৬] এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তুলোধুনো করতেও ভুলেননি। শেষ টেস্ট চলাকালীন তো বলেছেনই, টিম ম্যানেজমেন্টের কারণে পাকিস্তান জাতীয় দল যেন স্কুল ক্রিকেট খেলছে। এদিন বলেন, পিসিবির ক্রিকেট কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। মিসবাহকে তারা সুযোগ দিলো আবার সরিয়ে দিচ্ছে। অবশ্য মিসবাহ তো এই কাজের জন্য যোগ্য না।

[৭] এদিকে চলতি মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে প্রায় ১৪ বছর পর পাকিস্তান সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। শোয়েব আখতার বলেছেন, এটাই মিসবাহর শেষ সুযোগ। এই পরীক্ষায় প্রোটিয়াদের হারাতে পারলেই কেবল একটা সুযোগ পেতেও পারে সে। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ