শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা কৃষক লীগ নেতা

ডেস্ক রিপোর্ট : ঢাকার কেরানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটাতে গিয়ে যৌন উত্তেজক ট্যাবলেটসহ স্থানীয় জনতার কাছে হাতেনাতে আটক হয়েছেন ঢাকা জেলা কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম রাজ। পরে তাকে গণধোলাই দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। গ্রেপ্তার হওয়া রাজ ঢাকা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার নবাবচর গ্রামের আপ্তু মিয়ার ছেলে। যুগান্তর, দৈনিক আমাদেরসময়

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর বাসায় অবৈধ যাতায়াত করতেন কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম রাজ। একইভাবে গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাড়িতে তার থাকার রুমে প্রবেশ করেন কৃষক লীগ নেতা। বিষয়টি ওই গৃহবধূর বাড়ির আশেপাশের লোকজন টের পেলে ভোরের দিকে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর মারধরের একপর্যায়ে রাজ পরকীয়া ও অবৈধ মেলামেশার কথা স্বীকার করেন। খবর শুনে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষক লীগ নেতাসহ ওই নারীকে থানায় নিয়ে যায়।

ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জাকি উদ্দীন আহমেদ রিন্টু ঘটনার ব্যাপারে বলেন, ‘আমি ঘটনাটি জানতে পেরেছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠনের আইনে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির দায় দল বহন করবে না।’

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার অভিযোগে সিরাজুল ইসলাম রাজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়