শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিণাকুন্ডুতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার আসামীদেরকে ঝিনাইদহ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১২ জানুয়ারী) রাতে হরিণাকুণ্ডু-তৈলটুপি সড়কের তৈলটুপি বাজারের পাশে স-মিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন, উপজেলার শুড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে জামিরুল ইসলাম আকাশ (২৪), ও ফতেপূর গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমান মিজান।

[৫] পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) আনোয়ার হোসেনের নির্দেশে এসআই সেলিম রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুল আলীম,এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়