শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের চোটের হানায় আইপিএলকে দোষ দিচ্ছেন ল্যাঙ্গার!

স্পোর্টস ডেস্ক: [২] টানা আইপিএল খেলেই অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গেছে ভারত। অজিদের বেলাতেও তাই। কিন্তু টানা খেলার ধকল শরীরের ওপর কীরকম প্রভাব ফেলতে পারে, এর উদাহরণ চলমান এই সিরিজ। দুই দলেই একের পর এক তারকা চোট আক্রান্ত হয়ে ছিটকে যাচ্ছেন। অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার তাই সব দোষ দিচ্ছেন দেরি করে হওয়া আইপিএলকেই!

[৩] এবারের আইপিএল করোনার কারণে পিছিয়েছে কয়েক দফা। এপ্রিলে না হয়ে শেষ পর্যন্ত সেপ্টেম্বর-নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়িয়েছে কাড়ি কাড়ি টাকার এই টুর্নামেন্ট। আন্তর্জাতিক সূচির আগে আইপিএল হওয়ায় ল্যাঙ্গার তাই কাঠগড়ায় দাঁড় করালেন গত আইপিএলকেই, ‘এই গ্রীষ্মে কতজন চোট প্রাপ্ত হয়েছে সেটি আসলেই চমকপ্রদ বিষয়। আমার মনে হয় না এই বছরের আইপিএল সূচিটা যেভাবে করা হয়েছে, সেটি কারো জন্য আদর্শ ছিল। বিশেষ করে এই ধরনের বড় সিরিজের আগে।’

[৪] সিরিজের আগে এভাবে টানা খেলার ধকল যে ক্রিকেটাররা সইতে পারছেন না, তার প্রমাণ এরই মধ্যে মিলেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। সর্বশেষ রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুরমাহ চোটের তালিকায় যোগ দিয়েছেন। তাদের আগে লোকেশ রাহুল, মোহাম্মদ সামি ও উমেশ যাদবও ছিটকে গেছেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিরিজের শুরুতে চোট পেয়ে খেলতে পারেননি ওয়ার্নার।

[৫] ল্যাঙ্গার আইপিএল ভালোবাসেন ঠিকই, তবে বড় সিরিজের আগে এভাবে টানা খেলার বিষয়টিকে সমর্থন করেন না তিনি। তাই আইপিএলের সময় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘আমি আইপিএল ভালোবাসি, দেখি। যেভাবে আমি কাউন্টি ক্রিকেট দেখি সেভাবেই। আমার মনে হয় তরুণ ক্রিকেটারদের উন্নতিতে ভীষণভাবে সহায়তা করে এই টুর্নামেন্ট। তবে এর সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলতেই হবে। করোনার কারণে এমনটা হলেও, সূচিটা মোটেও আদর্শ ছিল না। চলমান সিরিজে যেমনটি হলো, আশা করছি আয়োজকরা বিষয়টা ভেবে দেখবে।’ - দ্যা সানডে টাইমস্

  • সর্বশেষ