শিরোনাম
◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু ◈ সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ৪৫ কেজির বাঘাইড় মাছের দাম ৭৫ হাজার টাকা

মৌলভীবাজার প্রতিনিধি: [২] বুধবার সকালে শ্রীমঙ্গল শহরের মাছ বাজারে নানা জাতের মাছ দেখা গেছে। সর্বাধিক বড় মাছটি উঠেছে বাঘাইড়। যার ওজন ৪৫ কেজি। বিশালাকৃতির এই বা মাছটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার টাকা।

[৩] বিক্রেতা হাফিছ বলেন, দাম সামান্য কম পেলে ছেড়ে দেব। শ্রীমঙ্গলের মাছের মেলার জন্য এই মাছটি আমি খুলনার বাগেরহাট থেকে এনেছি।

[৪] শ্রীমঙ্গলে এ উৎসব ঘিরে মাছ কেনা এখন একটি রীতিতে পরিণত হয়েছে। অনেক পরিবার রয়েছে যারা সপরিবারের পুরুষ সদস্যরা একত্রিত হয়ে আনন্দের সঙ্গে মেলায় মাছ কিনতে আসেন।

[৫] এ ব্যাপারে যোগাযোগ করা হলে মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘সিরাজগঞ্জের যমুনা নদীতে ৫/৭ বছর আগে প্রায় ৬০ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়েছিল। এই মাছগুলো যত বড় হয় তার চামড়াও তত মোটা হয়ে যায় বলে এর স্বাদ অনেকটাই মাংসের মতো লাগে। খেতে সুস্বাদু। স্বাভাবিকভাবে এই মাছটির মূল্য কেজি প্রতি ১০০০ থেকে ১২০০ টাকা। ’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়