শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রেমিককে আপন করে পেতে কবিরাজের কাছে যেতেন ওই তরুণী

ধামরাই প্রতিনিধি; [২] ঢাকার ধামরাইয়ে কথিত কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনাযর মামলায় মঙ্গলবার রাতে ওই কথিত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] গ্রেফতার কবিরাজ মো. ছালাম (৪৫) উপজেলার চৌহাট ইউনিয়নের দক্ষিণ চৌহাট পাড়ার মৃত ওয়ারেজ আলীর ছেলে।

[৪] মামলা ও পুলিশ সূত্র জানায়, ওই তরুণী একটি ছেলেকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন। হঠাৎ তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। পরে নিরুপায় হয়ে ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে কবিরাজের শরণাপন্ন হন। তখন তিনি ওই কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন।

[৫] ওই তরুণীর ভাষ্য, মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কবিরাজ ছালাম তাকে ধর্ষণ করার পর তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে না করেন।

[৬] কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়