শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৪:৫১ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে ৬০ বছর বয়সসীমা পেরোনো অভিবাসী শ্রমিকের আবাসিক পারমিট বাতিলের আইন কার্যকর

রায়হান রাজীব: [২] ষাটোর্ধ্ব অভিবাসী শ্রমিক এবং যাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার নিচে শিক্ষা সনদ আছে, তাদের ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি পারমিট নবায়ন বন্ধ করে দিয়েছে কুয়েত পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (পিএএম)। মানবজমিন

[৩] ১ জানুয়ারি থেকে এ বিষয়ক আইন বাস্তবায়ন করেছে তারা। গত বছর ১৫ই আগস্ট এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

[৪] এতে বলা হয়, কুয়েতে জনসংখ্যাতত্ত¡ ভারসাম্যহীন হয়ে পড়ছে। এ সমস্যাকে সমাধান করার জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার অংশ এটি।

[৫] পিএএমের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন যেসব সেক্টরের পেশাজীবীরা তার মধ্যে রয়েছে অবকাঠামো নির্মাণ খাত, গাড়ি মেরামত, রেস্তোরাঁর কাজে নিয়োজিত শ্রমিক।

[৬] এ বছরের শেষের দিকে যখন তাদের আবাসিক অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাবে তখন কুয়েত ছাড়তে হবে।

[৭] সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুয়েতি নাগরিকরা। তারা বলছেন, কুয়েতি যুব সমাজের জন্য বেসরকারি ও সরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন। নতুন নতুন কৌশল হাতে নেয়া প্রয়োজন। পক্ষান্তরে, কুয়েত ফেডারেশন অব রেস্তোরাঁ, ক্যাফে এন্ড ক্যাটারিং মনে করে, বেসরকারি খাতে এমন সিদ্ধান্তের কারণে তাদের কার্য সম্পাদন বাধাগ্রস্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়