শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:০১ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

শরীফা খাতুন: [২] খুলনায় মাদক বিক্রেতার ছুরিকাঘাতে গোয়েন্দাদের পুলিশের সোর্স মোঃ শফিকুল ইসলাম(৩৫) নিহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর লবনচরার বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জখম হয়েছেন তার দুইজন সোর্সও।

[৪] বুধবার (১৩ জানুয়ারি) সকালে কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার।

[৫] পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর ডিবি টিমর একটি টিম ও তিন জন সোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে লবনচরা থানাধীন বান্দাবাজার এলাকায় একটি ইয়াবা ব্যবসায়ী চক্রকে আটক করতে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা ইয়াবা ব্যবসায়ীর চক্রের সদস্যরা অতর্কিতভাবে মহানগর ডিবি পুলিশের সোর্স এবং পুলিশের উপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের একজন এ এস আই ও ২ দু’জন সোর্স গুরতর জখম হয়। তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে। আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়