শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএমপি কোতোয়ালী পুলিশের হাতে ৮০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ একজন ইয়াবা পাচারকারীকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ‘মাঝিকে’ গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতারকৃত স্টেশন রোড থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার নজরুল ইসলাম চৌধুরীর ছেলে মুনতাসিরুল ইসলাম চৌধুরী ইমতিয়াজ (২০) এবং অন্যজন উখিয়া উপজেলার বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের নুর আহাম্মদের ছেলে লিয়াকত আলী প্রকাশ মাঝি (৪৫)।

মুনতাসিররুল এর দেওয়া তথ্যে বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে লিয়াকত আলী প্রকাশ মাঝিকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, একজনকে স্টেশন রোড থেকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে উখিয়া বালুখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে এসআই সুকান্ত চৌধুরী, এএসআই মোঃ জয়নাল আবেদীন, এএসআই রুবেল বড়ুয়া. কং ৬২৫৪ মোঃ শাহজাহান, কং ৫৪১১ আলী হোসেন,

অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করা হয়। লিয়াকত আলী নামে ওই রোহিঙ্গা মাঝি ইয়াবাগুলো বিক্রির জন্য দিয়েছিলেন বলে পুলিশকে জানায়।

  • সর্বশেষ