শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৫২ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা কে মারবে বাংলাদেশের ন্যাজাল স্প্রে: আন্তর্জাতিক মহলে কৌতুহল, বলছে কলকাতা২৪

ডেস্ক রিপোর্ট : বিশ্ব জুড়ে করোনাভাইরাস টিকা নিয়ে তোলপাড় চলছে। এরই মাঝে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সাংবাদিক সম্মেলন থেকে চাঞ্চল্যকর দাবি করা হলো। বলা হয়েছে, দেশীয় একটি সংস্থার আবিষ্কৃত ‘ন্যাজাল স্প্রে’ করোনার ভাইরাস ধংস করবে।

মঙ্গলবার ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো এই বিষয়টি সামনে আনে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল ম্যাজারমেন্টস (বিআরআইসিএম)। সরকারি এই প্রতিষ্ঠানটির দাবি বিশ্বের মধ্যে বাংলাদেশই প্রথম এমন ধরনের স্প্রে উদ্ভাবন করেছে।

তাদের তরফে দাবি করা হয়, নাক, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ‘ধ্বংস করতে সক্ষম’ এমন একটি ‘সলিউশন’ তৈরির। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির আরও দাবি, এই ওষুধ নাক ও মুখে স্প্রে হিসেবে ব্যবহার করতে হয়।

এর নাম তারা দিয়েছে ‘বঙ্গ সেফ ওরো ন্যাজাল স্প্রে’। বিআরআইসিএমের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন কোভিড-১৯ রোগীর ওপর এই স্প্রে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এটি ‘নিরাপদ ও কার্যকর’ প্রমাণিত হয়েছে।

আর গবেষকরা জানাচ্ছেন এই স্প্রে কোভিড-১৯ রোগীদের ভাইরাল লোড কমিয়ে মৃত্যু ঝুঁকি হ্রাস করে। আবার গোষ্ঠী সংক্রমণ বা ‘কমিউনিটি ট্রান্সমিশন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। এই দাবির পরেই চাঞ্চল্য বাংলাদেশ জুড়ে। খবরটি আন্তর্জাতিক মহলে কৌতুহল তৈরি করেছে।
সূত্র- কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়