শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৮:২০ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ ফর্সা হয়ে গেলেন কমলা হ্যারিস !

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর আগামী ফেব্রুয়ারির সংখ্যায় ঠাঁই পেয়েছেন দেশটির প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ম্যাগাজিনটির কভার ফটোতে তাকে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত ফর্সা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, নির্বাচনী প্রচারে বারবার নিজের কৃষ্ণাঙ্গ ও এশীয় পরিচয় টেনে এনেছিলেন কমলা হ্যারিস। এমনকি ভোটে জিতে ইতিহাস সৃষ্টির পর তা নিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শপথগ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সেই হবু ভাইস প্রেসিডেন্টের গায়ের রঙ নিয়েই এবার বিতর্ক শুরু হয়েছে। জনপ্রিয় পত্রিকা ‘ভোগ’ তাদের প্রচ্ছদে ইচ্ছাকৃতভাবে তাকে ফরসা দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার শিবিরের লোকজন।

বিবিসি জানায়, ফেব্রুয়ারি মাসের প্রচ্ছদের জন্য কমলাকে বেছে নিয়েছে ‘ভোগ’। গত রোববার টুইটারে কমলাকে নিয়ে তৈরি দুটি প্রচ্ছদ প্রকাশ করে তারা। তাতে সবাই যেভাবে তাকে দেখতে অভ্যস্ত, সেভাবেই ধরা দিয়েছেন কমলা।

একটিতে তার পরনে কালো ট্রাউজার্স ও জ্যাকেট, পায়ে সাদা-কালো স্নিকার্স। আর অন্যটিতে ধূসর ব্লু রঙের স্যুট পরে দাঁড়িয়ে কমলা। কিন্তু প্রচ্ছদের যে বিষয়টি সবার নজর কাড়ল তা হলো, দুটি ছবিতেই কমলার গায়ের রঙ ফরসা দেখানো হয়েছে, বাস্তবের সঙ্গে যা মেলে না।

তাতেই জনপ্রিয় ওই পত্রিকাটির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠতে শুরু করেছে। টুইটারে ‘ভোগ’-কে ট্যাগ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজিয়ানরাও। পত্রিকার সম্পাদক অ্যানা উইন্টরকেও একহাত নিয়েছেন অনেকে। ব্রিটিশ-আমেরিকান অ্যানা শ্বেতাঙ্গ বর্ণের প্রতি বিশেষভাবে দুর্বল বলেও অনেকে কটাক্ষ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়