শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৪:৪৫ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনিয়র সচিব হলেন কাজী রওশন আক্তার

ডেস্ক রিপোর্ট: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার সিনিয়র সচিব হলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। যুগান্তর

আগামী ১৪ জানুয়ারি ২০২১ থেকে কার্যকর হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৭ম ব্যাচের (১৯৮৫) কর্মকর্তা কাজী রওশন আক্তার এর আগে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ লাভ করে ২৩ ডিসেম্বর ২০১৮ বিসিএস প্রশাসন একাডেমিতে রেক্টর হিসেবে যোগদান করেন। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সচিব হিসেবে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১ জানুয়ারিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেন। কাজী রওশন আক্তার যুগ্মসচিব পদে বিসিআইসির পরিচালক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

তিনি অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগেও দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি মহিলাবিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগ দেন। সচিব কাজী রওশন আক্তার যশোর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়