শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সিজিডিএফ কার্যালয়ে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন

ইসমাঈল ইমু: [২] কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাব মো. নূরুল ইসলাম শনিবার টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।

[৩] এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন, তাদের আত্মার মাগফেরাত কামনাসহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেন।

[৪] মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। সিজিডিএফ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জন্মস্থান পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়