শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১১:০২ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] না.গঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: [২] জেলার রেলওয়ের জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

[৩] সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালিরবাজার ও কেন্দ্রীয় রেলওয়ে সংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।

[৪] এসময় বিভিন্ন দোকান, খাবারের হোটেল, অস্থায়ী বাসস্থানসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার নজরুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্টেট, পুলিশ, বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ, ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] তবে এসময় শহরের ঐতিহ্যবাহী মাউরা হোটেলকে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় ৩ মাসের সময় দেওয়া হয় স্থাপনা সরিয়ে দেওয়ার জন্য।

[৬] অভিযানে সহযোগিতার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম আপরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ